STGT 2025 সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

Teachers’ Recruitment Board, Tripura (TRBT) Education (School) Department, Govt. of Tripura Selection Test for Graduate Teacher (STGT): 2025

STGT 2025-এর সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য নিম্নলিখিত বিষয়সমূহ উপস্থাপন করা হলো—

 

1. ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার) বেলা ১২টা থেকে STGT 2025 পরীক্ষা শুরু হবে।

2. সকল পরীক্ষার্থীকে সকাল ১০টার মধ্যে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং যথাসময়ে নির্ধারিত পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে।

3. সকাল ১১টার পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।এ ক্ষেত্রে দেরিতে আগত পরীক্ষার্থীদের কোনো আবেদন বা নিবেদন বিবেচনা করা হবে না। তাই সময়ের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার জন্য সকল পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে।

4. পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই অ্যাডমিট কার্ড, সঠিক পরিচয়পত্র (ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট ইত্যাদির যেকোনো একটি অরিজিনাল) এবং কালো বলপয়েন্ট কলম সঙ্গে আনতে হবে।

5. অ্যাডমিট কার্ড, সঠিক পরিচয়পত্র এবং কালো বলপয়েন্ট কলম—এই তিনটি জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

6. অ্যাডমিট কার্ড ও সঠিক পরিচয়পত্র (ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট ইত্যাদি) এর যেকোনো একটি অরিজিনাল না দেখাতে পারলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

7. পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।

8. কোনো পরীক্ষার্থী ব্যাগ, জল ভর্তি বোতল, মোবাইল ফোন ইত্যাদি বা অন্য যে কোনো প্রকারের জিনিসপত্র সঙ্গে নিয়ে এলে, সেই সমস্ত জিনিসপত্র নিজ দায়িত্বে পরীক্ষাকেন্দ্রের প্রবেশদ্বার (Main Gate)-এর বাইরে রেখে তারপর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

9. সকল পরীক্ষার্থীকে অনুরোধ করা যাচ্ছে যে, তারা যেন তাদের জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্রের অবস্থান এবং পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে আগেভাগেই সুনিশ্চিত তথ্য জেনে নেন।এটি পরীক্ষাকেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার বিষয়ে সহায়ক হবে।

 

Full details

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *